দেওয়ানগঞ্জে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু

পাঁচটি গরু ব্রহ্মপুত্র নদের পাড়ে ঘাস খাচ্ছিল। এ সময় গরুগুলোর ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারটি গরুর মৃত্যু হয় এবং একটি গরু আহত হয়।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Dewanganj
বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
বজ্রপাতে ৪ গরুর মৃত্যু |নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার চিকাজানী ইউনিয়নের পশ্চিম কাজলাপাড়ার মন্ডল বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে।

গরুর মালিক চিকাজানী ইউনিয়নের মেম্বার শাহিন ভান্ডার নয়া দিগন্তকে বলেন, ‘রোববার বিকেলে আমার পাঁচটি গরু ব্রহ্মপুত্র নদের পাড়ে ঘাস খাচ্ছিল। এ সময় উত্তর-পশ্চিম কোণ থেকে দমকা বাতাস ও বর্ষণের সাথে আকাশে ব্যাপক বিদ্যুৎ চমকাচ্ছিল। একপর্যায়ে গরুগুলোর ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারটি গরুর মৃত্যু হয় এবং একটি গরু আহত হয়।’