ফেনীতে শিহাব হত্যা মামলায় আ'লীগ নেতা কারাগারে

আদালত সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট ফেনী শহরের মহিপালে হামলা ও গুলির ঘটনায় ওয়াকিল আহমদ শিহাবসহ আটজন নিহত এবং পাঁচ শতাধিক ব্যক্তি আহত হন। একই বছরের ২০ আগস্ট শিহাবের মা মাহফুজা আক্তার ফেনী মডেল থানায় ১৫০ জনের নাম উল্লেখ এবং আরো ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন সৈয়দ
জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন সৈয়দ |নয়া দিগন্ত

ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ওয়াকিল আহমদ শিহাব হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন সৈয়দের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবীর এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট ফেনী শহরের মহিপালে হামলা ও গুলির ঘটনায় ওয়াকিল আহমদ শিহাবসহ আটজন নিহত এবং পাঁচ শতাধিক ব্যক্তি আহত হন। একই বছরের ২০ আগস্ট শিহাবের মা মাহফুজা আক্তার ফেনী মডেল থানায় ১৫০ জনের নাম উল্লেখ এবং আরো ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৮ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক মোতাহের হোসেন তিনটি পৃথক ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ২২০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে অ্যাডভোকেট আবুল হোসেন সৈয়দও রয়েছেন।

আদালত সূত্র আরো জানায়, মামলার এজাহারভুক্ত আসামি আবুল হোসেন সৈয়দ গত এক মাস ধরে অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের চেষ্টা করছিলেন। আজ জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।