গফরগাঁওয়ে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণের উঠতে না পেয়ে পাথর নিক্ষেপ করে ট্রেনের জানালা-গ্লাস ভাঙচুরের অভিযোগ যাত্রীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত পৌনে ৭টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটে।
বুধবার সকালে ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ‘দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটিতে পাথর নিক্ষেপ করা হয়।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পারার ক্ষোভে অজ্ঞাত পরিচয় ট্রেন যাত্রীরা পাথর নিক্ষেপ করেন। এতে ট্রেনের জানালার গ্লাস ভেঙে যায়। তবে কোনো আহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।



