মাদারীপুরে পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার

পরে মাদারীপুর সদর মডেল থানায় পুলিশকে খবর দেয়া হলে তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুরে পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার
মাদারীপুরে পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার

মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি ও সদর দউপজেলার ঝিকরহাটি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম রাজৈর এলাকার আমজেদ আকনের ছেলে ভ্যানচালক আকাশ আকন (১৮) ও সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার এলাজদ্দিন ব্যাপারীর ছেলে বাবুর্চি মো: ইমরান ব্যাপারী (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আকাশ। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান না পেলে রাতেই রাজৈর থানার পুলিশকে অবগত করেন তারা। পরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর মাছকান্দি এলাকার বদরপাশা-উমারখালী সড়কের পাশে তার লাশ দেখতে পান এলাকাবাসী। এরপর তারা রাজৈর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করে।

অন্যদিকে বুধবার রাত ১০টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন বাবুর্চি ইমরান। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় খান বাড়ির পাশে একটি রাস্তায় ইমরানের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে মাদারীপুর সদর মডেল থানায় পুলিশকে খবর দেয়া হলে তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাহাঙ্গীর আলম বলেন, আকাশ আকনকে গলায় চিকন রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া সদরে উদ্ধার হওয়া লাশটি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। দুইটি লাশই ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।