সাভার (ঢাকা) সংবাদদাতা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির ঢাকা জেলা উত্তর শাখা।
বুধবার (২৯ জুলাই) বাদ আসর সাভার মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ঢাকা জেলা উত্তর এনসিপির সদস্য সচিব সালামত উল্লাহ রনি বলেন, এনসিপির গণজোয়ার দেখে একটি মহল আতঙ্কিত হয়ে হামলা চালাচ্ছে। তিনি হবিগঞ্জের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
সমাবেশে এনসিপির জেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



