লালপুরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

সোমবার সন্ধ্যার দিকে মাঠের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
যুবকের লাশ উদ্ধার
যুবকের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

নাটোরের লালপুরে একটি ফাঁকা মাঠ থেকে সবুজ কর্মকার (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পেছনে একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সবুজ কর্মকার উপজেলার বাহাদীপুর গ্রামের জান্টু কর্মকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে মাঠের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।