কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তির মৃত্যু

নিহত বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত উপজেলার চান্দপুর ইউনিয়নের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে।

Location :

Tangail
নিহত বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত
নিহত বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত |নয়া দিগন্ত

কটিয়াদী ( কিশোরগঞ্জ ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তুলসী কান্তি রাউত সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন।

নিহত বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত উপজেলার চান্দপুর ইউনিয়নের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় শেষকৃত্যের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ড উপজেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করা হয়েছে।

শেষকৃত্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: জালাল উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মো: তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ইসরাইল মিয়া এবং পরিবারের সদস্যসহ এলাকাবাসী।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে বাজারে যাওয়ার সময় কটিয়াদী পৌর এলাকার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন তুলসী কান্তি । পরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।