পিরোজপুরে জামায়াতের উদ্যোগে অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

‘একজন আদর্শ কর্মীকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে প্রস্তুত করতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজ গঠনে কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
পিরোজপুর করিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা শিবির
পিরোজপুর করিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা শিবির |নয়া দিগন্ত

পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বেলা ১২টায় পিরোজপুর করিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযি। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, ‘১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য ছিল জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করার। নির্বাচনের ক্ষেত্রে অতীত ইতিহাস আমরা ১২ ফেব্রুয়ারিতে এসে ভুলতে পারি নাই।’

তিনি আরো বলেন, ‘একজন আদর্শ কর্মীকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে প্রস্তুত করতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজ গঠনে কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’