ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার চাইরবাড়ীয়া সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে এ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লংগাইর ইউনিয়ন জামায়াতের আমির সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান হীরা।
এছাড়াও লংগাইর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরিদ আহমেদ মাসুদ, মৌলভী এখলাছুল মুমিন, আজাহারুল ইসলাম উজ্জ্বল, মাওলানা মনির হোসেন, আবু বকর সিদ্দিক শান্ত, আতিকুল ইসলাম, নূরুদ্দিন আহমেদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



