শাজাহানপুরে গাড়ির ধাক্কায় সাবেক সেনা কর্মকর্তা নিহত

ফজরের নামাজ শেষে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Location :

Bogura
সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন
সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন |প্রতীকী ছবি

বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন খন্দকার (৭০) নামে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝিড়া সেনা চেকপোস্ট থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে মাঝিড়া মধ্যপাড়া এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশের এএসআই রাফী জানান, নিহতের সুরতহাল প্রতিবেদনের প্রাথমিক কাজ সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।