হোসেনপুরে অটোরিকশার চাপায় শিশু নিহত, আহত ১

উপজেলার বোর্ড বাজারে চা দোকানের পাশ দিয়ে যাচ্ছিল আলিফ। হঠাৎ পেছন দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে তাকে চাপা দেয়।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Hossainpur
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত |প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আলিফ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক শিশু।

রোববার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাকান্দি বোর্ড বাজার এলাকায় হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আলিফ উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বোর্ড বাজারে চা দোকানের পাশ দিয়ে যাচ্ছিল আলিফ। হঠাৎ পেছন দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে তাকে চাপা দেয়। এতে দু’জন গুরুতর আহত হয়। পরে স্থানীরা আহতদের উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শিশুকে চিকিৎসার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশা ও চালককে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।