জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রামের মরহুম লুৎফর রহমানের ছেলে মো: রিপন মিয়া (৩৫), উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের টুপকারচর গ্রামের দুয়াত উল্লাহ মণ্ডলের ছেলে ওয়াজ উদ্দিন মণ্ডল (৫৫), উপজেলার মিতালী পূর্ব মিয়া পাড়া গ্রামের বুরহান উদ্দিনের ছেলে বাবু মিয়া (২৭) ও উপজেলার মিতালী বাজারের মরহুম বাবুল মিয়ার ছেলে মো: আল রাব্বী (২৩)।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন নয়া দিগন্তকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।



