জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী

পোরশায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার সরাইগাছি মোড় এলাকার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার সরাইগাছি মোড় এলাকার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু ও সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি দেশের গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোদাচ্ছের হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা, ত্রাণবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক সোহেল রানা সজিব, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন শাহ, যুবদল নেতা আব্দুল জব্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।