বিসিসির দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট শিরিন

সোমবার বরিশাল অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বিসিসির দায়িত্বে অ্যাডভোকেট শিরিন
বিসিসির দায়িত্বে অ্যাডভোকেট শিরিন |নয়া দিগন্ত

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

সোমবার (১৬ মার্চ) বরিশাল অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন ‘প্রশাসক হিসেবে নয়, আমি নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। বরিশাল সিটি করপোরেশনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করব। নগরবাসীর প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।’

তিনি বলেন, ‘নগরীর অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক দায়িত্ব পালন করব।’

দায়িত্বভার গ্রহণের সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটির সাবেক প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: শফিকুল ইসলাম, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা শিকদার, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বিসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আফতাব মাহমুদ শিকদার, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার এবং বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ অন্য নেতারা।