যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বিকেল ৪টার দিকে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
যুবককে ছুরিকাঘাতে হত্যা
যুবককে ছুরিকাঘাতে হত্যা |প্রতীকী ছবি

যশোরে আল-আমিন ওরফে পেরেক আলামিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে শহরের বারান্দিপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন যশোর শহরের বারান্দিপাড়া বউবাজার এলাকার মরহুম আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের খালাতো ভাই হাসান লাশটি আল-আমিনের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, সদর পুলিশ ফাঁড়ির সদস্যসহ পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে যায়। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।