ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) দুপুরে সদর ইউনিয়নের টেকানগরে এক কৃষক এবং কুন্ডা বেড়িবাঁধের গৌকর্ণ ডাঙ্গা সেতু এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ পথচারী মারা গেছেন।
রাজ্জাক মিয়া নামে ওই কৃষক সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাঁনপুর এলাকার জোয়াদ মিয়ার ছেলে।
জানা যায়, রাজ্জাক মিয়া সহপাঠীদের সাথে ধান কাটার কাজ করতে নাসিরনগর উপজেলার টেকানগর এলাকায় যান। এ সময় দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৌমিতা বসাক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।



