পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র, চলছে উদ্ধার তৎপরতা

আরাফাত তার চার বন্ধুর সাথে নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Sreenagar
নিখোঁজ স্কুলছাত্র আরাফাত হোসেন
নিখোঁজ স্কুলছাত্র আরাফাত হোসেন |নয়া দিগন্ত

বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আরাফাত হোসেন শ্রীনগর উপজেলার শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার চার বন্ধুর সাথে নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়। তার সাথে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই এলাকাবাসী নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরাফাত হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি।