বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
সোমবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, কৃষি সম্প্রসারণ অধিদফতর বান্দরবানের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।



