বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার জামায়াতের মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে শহর জামায়াতের আমির জননেতা আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারি জননেতা রিয়াজ মো: শাকিলের পরিচালনায় এ বৈঠক সম্পন্ন হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত সেক্রেটারি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা শহিদুল আলম বাহাদুর এবং জেলা মজলিসুস মুফাস্সিরিনের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী।
এসময় প্রধান অতিথি জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘বিএনপি সরকার সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে টালবাহানা শুরু করেছে। অথচ গণভোটে প্রায় ৭০% জনরায় ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্পষ্ট সমর্থন দিয়েছে। এমন পরিস্থিতিতে সংবিধান সংস্কার সময়ের দাবি ও অপরিহার্য।’
তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার সংবিধান সংশোধনের অজুহাতে প্রায় ৭০% জনগণের রায়কে পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের প্রক্রিয়া এড়িয়ে যেতে চাচ্ছে।
তিনি আরো বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে আদর্শিক কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।’
এছাড়াও উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান, সাংগঠনিক সেক্রেটারি শহীদুল্লাহ, মাওলানা আবদুর রশিদ, কামরুল হাসান, কর্মপরিষদ সদস্য বদিউল আলম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, আবু সায়েম মো: ফুরকান এবং শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম হাসান প্রমুখ।
বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



