ধামরাইয়ে জাতীয় স্কাউট দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে জাতীয় স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
ধামরাইয়ে জাতীয় স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস উপলক্ষে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: রিদওয়ান আহমেদ রাফিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এ সময় র‍্যালিতে উপজেলার বিভিন্ন স্কুলের স্কাউটের সাথে জড়িত শিক্ষক ও কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।

প্রধান অতিথির বক্তব্যে মো: আল মামুন বলেন, স্কাউট শিক্ষার্থীদের জন্য আরো বেশি কাজ করতে হবে যেন তারা ভালো প্রশিক্ষণ পেয়ে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় কাজ করতে পারে। প্রতিটি স্কুলেই একটি মুক্ত স্কাউট দল গঠন করা হবে।