মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘এই বিষয়ে আমাকে কেউ জানাননি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।’

অহিদুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ)

Location :

Mohadevpur
মহাদেবপুর থানা
মহাদেবপুর থানা |সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুধা রাণী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) রাত ১০টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের নিজ বাড়িতে বিদ্যুতের সুইজ জ্বালাতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত সুধা উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের চা দোকানী রতনের স্ত্রী।

জানা গেছে, নিহত সুধা রাণী ও তার স্বামী কয়েকদিন আগে ধর্মীয় তীর্থযাত্রার জন্য চাপাইয়ের কানসার্ট যান। গতকাল বাড়িতে ফিরে তার স্বামী দোকানে চলে যান। তিনি আর তার শাশুড়ি বাড়িতে ছিলেন। রাত ১০টার দিকে তিনি বিদ্যুতের লাইট জ্বালানোর জন্য বোর্ডের সুইজে হাত দেন। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তার শাশুড়ি ও প্রতিবেশীরা গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে আজ তার সৎকার করেন পরিবারের সদস্যরা।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘এই বিষয়ে আমাকে কেউ জানাননি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।’