পদ্মায় বাসডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

তদন্ত কমিটিকে সরেজমিনে তদন্তপূর্বক আগামী তিন কার্যদিবসের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Goalanda

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডুবে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মেকে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসকে সদস্যসচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক।

তদন্ত কমিটিকে সরেজমিনে তদন্তপূর্বক আগামী তিন কার্যদিবসের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় অন্তত ৩৫/৪০ জন যাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে পদ্মার পাড়ে অপেক্ষা করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পদ্মা পাড়ের আকাশ বাতাস। রাত পৌনে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার।