মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁর মহাদেবপুরে শুক্রবার (২৪ এপ্রিল) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur
মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা নাজনীন ও ধারাভাষ্যে ছিলেন মো: আব্দুল আলিম।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে (বালক দল) হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং (বালিকা দল) এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহরাই প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বিনতে আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মো: মাকসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোছা: ইতিয়ারা পারভীন, থানার ওসি মো: ওমর ফারুক, থানা বিএনপির সহ সভাপতি মো: জাহারুল ইসলাম, বিএনপি নেতা মো: মিরাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো: মোজাফফর রহমান প্রমুখ।