মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৫১ পিস ইয়াবাসহ শাওন ইসলাম লিমন (২০) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার শাওন ইসলাম লিমন গালা গ্রামের ফারুক ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন বলেন, আটক লিমনকে আদালতে পাঠানো হয়েছে।



