মানিকগঞ্জে বিদ্যুতের তারের আগুন থেকে একই পরিবারের ৪জন দগ্ধ

মানিকগঞ্জ সদরের মিতরা এলাকায় একটি টিনসেড বাড়িতে বিদ্যুতের তারের পর্দার কাপড়ে আগুন লেগে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

Location :

Manikganj
ঢাকা মেডিক্যাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট
ঢাকা মেডিক্যাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট |নয়া দিগন্ত

মানিকগঞ্জ সদরের মিতরা এলাকায় একটি টিনসেড বাড়িতে বিদ্যুতের তারের পর্দার কাপড়ে আগুন লেগে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন- শামসুল বিশ্বাস(৬৫), তার স্ত্রী মাফিয়াড়া বেগম (৫৫), তাদের ছেলে জনি বিশ্বাস(২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।

হাসপাতালে নিয়ে আসা মো: মাসুম বিশ্বাস জানান, দুপুরের দিকে আমার মা এবং ছোট ভাই ঘরে ছিল। এ সময় বিদ্যুতের তার থেকে হঠাৎ জানালার পর্দায় আগুন লেগে এক পর্যায়ে তা সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। পরে আমার বাবা বাইরে থেকে এসে আগুন নেভানোর চেষ্টা করলে তিনিও দগ্ধ হন। আমি তাদেরকে উদ্ধার করতে গিয়ে সামান্য আহত হই। প্রথমে আমার মা, বাবা এবং ভাইকে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢাকা মেডিক্যাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা: মো: হারুনুর রশিদ জানান, সন্ধ্যার দিকে মানিকগঞ্জ থেকে পরিবারের চারজনকে আমাদের এখানে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না।