সাভার পৌর বিএনপি’র সভাপতি বিল্টু’র স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঢাকা জেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভার পৌর বিএনপি’র সভাপতি বিল্টু’র স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সাভার পৌর বিএনপি’র সভাপতি বিল্টু’র স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত |নয়া দিগন্ত

ঢাকা জেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

সভায় বক্তারা খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সম্পর্কে বলেন, তিনি ছিলেন শত ভাগ রাজনৈতিক কর্মী এবং দলের দুর্দিনের কাণ্ডারি। পরে তার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন সাভার পৌরসভার ব্যাংক কলোনী মাদরাসার মাওলানা আবদুল্লাহ।

সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

এসময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো: খোরশেদ আলম, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা যুবদলের সাবেক সভাপতি গোলাম হোসাইন ডালিম ও সাভার পৌর ছাত্রদল নেতা আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।