সৈয়দপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটক করেছেন এলাকাবাসী।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

Location :

Saidpur
নিহত প্লাবন হোসেন
নিহত প্লাবন হোসেন |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্লাবন হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে শহরের ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্লাবন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর ধলাগাছ মোড়ের ওষুধ ব্যবসায়ী ইয়াসিন আলীর একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, প্লাবন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটক করেছেন এলাকাবাসী। তবে চালক পলাতক রয়েছে।