কয়রায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Koyra
কয়রায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
কয়রায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় |নয়া দিগন্ত

কয়রায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদাউস, সহকারী কমিশনার রিফা তামান্না, জেলা ত্রাণ ও পুর্ণবাসন অফিসার আব্দুল করিম, কয়রা থানা অফিসার ইনচার্জ মো: শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহা: রেজাউল করিম, সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, পল্লি বিদ্যুতের ডিজিএম মো: মাহফুজুর রহমান খান, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ,উপজেলা ইঞ্জিনিয়ার আবুল ফজলে,ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ অফিসার ডাক্তার শুভ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্যাহ আল জাবির, সমাজ সেবা অফিসার আবুল কালাম আজাদ,নির্বাচন অফিসার মো: আকবর হাসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ,ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল আহাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মনিরুজ্জামান, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের ডেপুটি রেঞ্জার নাসির উদ্দিন,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শরিফুল আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, কামাল হোসেন, গোলাম রব্বানী, তথ্য আপা কর্মকর্তা আমেনা খাতুন প্রমুখ।

মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী ও মুন্ডাদের সাথে মতবিনিময় করেন এবং গত ০৭ এপ্রিল দক্ষিণ বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীতে আকস্মিক ঝড়ে নৌকা ডুবির ঘটনায় নিহত জেলে উপেন মৃধা ও মুকেন্দ মন্ডলের পরিবারের মাঝে ক্ষতিপুরণের চেক বিতরণ করেন।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।