বাংলা নববর্ষ উপলক্ষে ফেনীতে এবি পার্টির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ফেনীতে এবি পার্টির ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে ব্লাড টেস্ট, ডায়াবেটিস, ব্লাড প্রেসার পরীক্ষা, মেডিক্যাল চেক আপ ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
বাংলা নববর্ষ উপলক্ষে ফেনীতে এবি পার্টির ফ্রি মেডিক্যাল ক্যাম্প
বাংলা নববর্ষ উপলক্ষে ফেনীতে এবি পার্টির ফ্রি মেডিক্যাল ক্যাম্প |নয়া দিগন্ত

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ফেনীতে এবি পার্টির ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে ব্লাড টেস্ট, ডায়াবেটিস, ব্লাড প্রেসার পরীক্ষা, মেডিক্যাল চেক আপ ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও এবিপার্টি জেলা শাখার অর্থ সম্পাদক শাহী সুলতানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনি, সহ-নারী বিষয়ক সম্পাদক শাহানা আক্তার শানু, সদস্য জাহাঙ্গীর আলম লিটন, ছাগলনাইয়া উপজেলা শাখার সমন্বয়ক নাফিজ ইমতিয়াজ শিমুল, এবি যুবপার্টি ফেনী সদস্য সচিব এস এম ইব্রাহীম সোহাগ, নজরুল ইসলাম সবুজ, ছাত্রপক্ষের আহ্বায়ক নুসরাত জাহান প্রমা ও সদস্য সচিব রাফসান রায়হান।

ক্যাম্পে চারজন ডাক্তার চিকিৎসা দিয়ে থাকেন। পরে দুস্থ অসহায়দের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়।