ঢাকার সাভার পৌর এলাকায় জানালার গ্রিল কেটে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের এক লিডার শাপলা চৌধুরীর টিন সেট বাসার জানালার গ্রিল কেটে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
সোমবার (৩ আগস্ট) সকালে শাপলা চৌধুরী নয়া দিগন্তকে জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১৫ জন ডাকাত মুখোশ পরিহিত অবস্থায় ডগরমোড়ার বাসার জানালার গ্রিল কেটে ২১ থেকে ২২ ভড়ি স্বর্ণ ও নগদ ২৮ লাখ লুট করে।
তিনি জানান, রাত আড়াইটার সময় ডাকাতদল তার বাসার সিসি ক্যামেরা ঢেকে ভাড়াটিয়া ও তার রুমের বাইরে থেকে ছিটকিনি বন্ধ করে আলমিরা, ওয়ারড্রব খুঁজে রাত সাড়ে ৩টার সময় লুট করে নিয়ে যায়। স্বর্ণগুলোর ক্রয় করার রশিদ তার কাছে রয়েছে এবং তার বাড়ির তিন ভাড়াটিয়ার মোবাইল ফোনও নিয়ে গেছেন ডাকাতদল।
শাপলা চৌধুরী নয়া দিগন্তকে বলেন, প্রাথমিকভাবে আমি ধারণা করছি আমার শত্রুর পক্ষ এই কাজ করেছেন।
শাপলা চৌধুরী সাভারের তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের লিডার ও তার সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় শাপলা এগ্রো ফার্ম রয়েছে।
তিনি অভিযোগ করেন, থানা পুলিশকে জানানোর জন্য ফোন দিলেও ফোন বন্ধ পাই।
সাভর থানা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ নয়া দিগন্তকে বলেন, এ ব্যাপারে আমরা এখনো কিছু জানি না।



