বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে রুবেল মন্ডল (৩০) নামে এক স্বামী।
ঈদুল আজহার দিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সারিয়াকান্দি উপজেলার নারচি গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিমি বেগম (২৬) ওই এলাকার কাঠমিস্ত্রী রুবেলের স্ত্রী।
এ ঘটনায় রুবেলকে আটক করেছে পুলিশ।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, ধারালো চাকুর আঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।



