রূপগঞ্জে হামে আক্রান্ত হয়ে ৯ মাসের শিশুর মৃত্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামে আক্রান্ত হয়ে ইউসুফ আলী (৯ মাস) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জে হামে আক্রান্ত হয়ে ৯ মাসের শিশুর মৃত্য
রূপগঞ্জে হামে আক্রান্ত হয়ে ৯ মাসের শিশুর মৃত্য |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামে আক্রান্ত হয়ে ইউসুফ আলী (৯ মাস) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু ইউসুফ আলী যুব অধিকার কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও কাঞ্চন এলাকার কাউসার আলীর ছেলে।

শিশুটির বাবা কাউসার আলী জানান, গত ৩০ এপ্রিল রূপগঞ্জের কাঞ্চন এলাকায় তার ৯ মাস বয়সী সন্তান ইউসুফ আলীকে হামের প্রথম ডোজ টিকা দেয়া হয়। এরপর ৯ মে শিশুটি হামে আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

এর আগে গত ৯ মে রূপগঞ্জের সদর ইউনিয়নের বৌরারটেক এলাকায় তরিকুর ইসলামের ১০ মাস বয়সী শিশু সন্তান রাব্বিও হামে আক্রান্ত হয়ে মারা যায়।

এ নিয়ে রূপগঞ্জে হামের সংক্রমণে আক্রান্ত হয়ে মোট চার শিশু মারা গেছে বলে জানা গেছে।