মাদারীপুরে রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আল-আমীন মোল্লাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: আমিনুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার আল-আমিন আওয়ামী লীগের আমলে রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি রাজৈরের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম হারুন উর রশীদের ছোট ছেলে। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে।
রাজৈর থানার ওসি শেখ মো: আমিনুল ইসলাম জানান, শুক্রবার যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতে যাওয়ার সময় গ্রেফতার করে। আমরা টিম পাঠিয়েছি তাকে রাজৈর থানায় নিয়ে আসার জন্য।



