কিশোরগঞ্জ-২ আসনের পাকুন্দিয়ায় জামায়াতের গণমিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম মোড়লের সমর্থনে পাকুন্দিয়ায় নির্বাচনী গণমিছিল ও পথসভা হয়েছে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia
কিশোরগঞ্জ-২ আসনের পাকুন্দিয়ায় জামায়াতের গণমিছিল
কিশোরগঞ্জ-২ আসনের পাকুন্দিয়ায় জামায়াতের গণমিছিল |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম মোড়লের সমর্থনে পাকুন্দিয়ায় নির্বাচনী গণমিছিল ও পথসভা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে পাকুন্দিয়া পৌর সদর এলাকায় এ পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় জামায়াত সূত্র জানায়, এ আসনের দুই উপজেলার মধ্যে পাকুন্দিয়ায় এটিই ছিল জামায়াত প্রার্থীর শেষ বড় জমায়েত।

গণমিছিল ও পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ উপলক্ষে বিকেল ৪টা থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌরসদরের কোর্ট বিল্ডিং মাঠে জড়ো হতে থাকেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে মিছিল নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল।

প্রধান অতিথির বক্তব্যে ১১ দল সমর্থিত জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-শিক্ষক জনতা প্রাণ দিয়ে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা, আমি সেই শহীদের প্রতিনিধিত্ব করছি। আমি শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দল মনোনীত প্রার্থী হিসেবে নই, আমি খেটে খাওয়া মজলুম কৃষকের পক্ষে কথা বলছি। আগামী ১২ তারিখ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাবেক সভাপতি মাহমুদুল হাসান নাদিম, জেলা শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুস সাত্তার, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রুহানী, পাকুন্দিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সানী আহমেদ, পাকুন্দিয়া উপজেলা আহ্বায়ক রাজিন সালেহ, বৈষম্য বিরোধী আন্দোলনের মোজাহীদুল ইসলাম প্রমুখ।