দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দিনাজপুরগামী একটি ট্রাক একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক আইনুল (৫৫) ও ভ্যানে থাকা প্রাণ কোম্পানির নারী কর্মচারী রোমেনা আক্তার (২৫) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল শুরু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে।



