নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাদরাসাছাত্রদের কোরআন খতম ও দোয়া

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে ওই দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে  ওই দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে ওই দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয় |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটী ফাযিলপুর মাঠে প্রায় তিন হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীদের নিয়ে কোরআন খতম ও দোয়ার আয়োজন সম্পন্ন হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে ওই দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

আয়োজনে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: নূর আলম মিয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণঅভ্যুত্থান-২০২৪ ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব, এনায়েতনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীব, ফতুল্লা থানা যুবদল নেতা আদনান আজিজ প্রান্ত, সারজিল আহমেদ অভি, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি লিয়ান মাহমুদ আকাশসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ফতুল্লা এলাকার সর্বস্তরের জনগণ।