ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

একটি দল নতুন করে জালিম হয়ে উঠছে

‘অতীতের সরকারগুলো ক্ষমতায় বসে দুর্নীতি করেছে। দুর্নীতি এখন বাংলাদেশের এক নম্বর সমস্যা। এই নির্বাচন হচ্ছে দুর্নীতি প্রতিরোধ, জুলুমতন্ত্র ও চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন। অথচ একটি দল নতুন করে জালিম হয়ে উঠছে।’

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘জাতীয় সংসদের আগের ১২টি নির্বাচনের বৈশিষ্ট্য ছিল ক্ষমতার পালাবদল। অতীতের সরকারগুলো ক্ষমতায় বসে দুর্নীতি করেছে। দুর্নীতি এখন বাংলাদেশের এক নম্বর সমস্যা। এই নির্বাচন হচ্ছে দুর্নীতি প্রতিরোধ, জুলুমতন্ত্র ও চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন। অথচ একটি দল নতুন করে জালিম হয়ে উঠছে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আগামী নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে। নতুন বাংলাদেশে সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে। তাই, উন্নয়নের জন্য সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।’

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাফর আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীমের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌরসভার আমির মাওলানা মু. ইব্রাহিম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, এমদাদুল হক শাহী, রুহুল আমিন ও আবুল খায়ের, এনসিপির গণভোটের প্রচারণার অ্যাম্বাসেডর আবু সুফিয়ান, খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা শাহজালাল, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, শহীদ জামশেদুর রহমানের চাচা আইয়ুব মিয়াজী, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ডা: মিহির নাথ লিটন প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাফেজ বদিউল আলম, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, বাহাদুর হোসাইন, জামায়াত নেতা মো: ইসরাফিল, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত শিবির নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।