জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গৌরনদীতে জামায়াতের বিক্ষোভ

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার বাদ আছর র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে গৌরনদী বাসস্ট্যান্ড মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে এসে নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা আমির মাওলানা মো. আল-আমীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমির মাওলানা মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মো. রুহুল আমীন সবুজ, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মো. সেলিম সরদার, সাধারণ সম্পাদক মো. হাবীবুর রহমান, মীর মো. নাসির হোসেন, মো. আমীরুল ইসলাম শরীফ, আবদুল ওয়াহিদ মাসুম, মো. শাহ-আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোহেবুল্লাহ্ জামান, ইসলামী ছাত্রশিবির গৌরনদী উপজেলা সভাপতি মো. সাইফুল ইসলাম সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান।