অ্যাটর্নি জেনারেলের সাথে নোবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
অ্যাটর্নি জেনারেলের সাথে নোবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
অ্যাটর্নি জেনারেলের সাথে নোবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ |নয়া দিগন্ত

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী।

রোববার (১৬ আগস্ট) রাজধানী ঢাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বর্তমান চিত্র তুলে ধরেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা প্রত্যাশা করেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল সহযোগিতার আশ্বাস দেন।