বরিশালে উৎসবমুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন

বরিশালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশালে উৎসবমুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন
বরিশালে উৎসবমুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন |নয়া দিগন্ত

বরিশালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ মাঠে সকাল ৮টার দিকে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।

এতে অংশ নেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মো: খায়রুল আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ মুসুল্লিরা।

তবে বৃষ্টির কারণে মুসুল্লিদের নামাজে অংশ নিতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এছাড়াও নগরীর বিভিন্ন মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে বরিশালের গৌরনদী সরকারি কলেজ মসজিদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি ঈদের জামাত আদায় করেন। তিনি এসময় তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানান।