আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই কারখানা সিলগালা

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকায় ওই দুটি কারখানা সিলগালা করা হয়।

Location :

Dhaka
আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি কারখানা সিলগালা করা হয়
আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি কারখানা সিলগালা করা হয় |নয়া দিগন্ত

‎আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির একটি অবৈধ কারখানা এবং একটি বেটারি গলিয়ে শিসা তৈরির কারখানা সিলগালা করেছে সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিবুল্লাহ আকন।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকায় ওই দুটি কারখানা সিলগালা করা হয়।

‎অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিবুল্লাহ আকন জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির একটি কারখানা ও পুরাতন বেটারি গালিয়ে শিসা তৈরির কারখানা চালাচ্ছিল একটি মহল। গোপন সংবাদ এবং এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের সময় মালিকপক্ষের কেউ না থাকায় আর্থিক কোনো জরিমানা করা হয়নি। তবে কারখানা দুটি সিলগালা করে দেয়া হয়েছে। কারখানা দুটির মালিকপক্ষের বিরুদ্ধে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে