‘পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে নীলফামারীতে পাট দিবস পালিত

জাতীয় পাট দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদফতরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
‘পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে নীলফামারীতে পাট দিবস পালিত
‘পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে নীলফামারীতে পাট দিবস পালিত |নয়া দিগন্ত

জাতীয় পাট দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদফতরের উদ্যোগে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈবুর রহমান।

বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, পাট চাষী অলিয়ার রহমান, সৈয়দপুর এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল হাবিব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, ‘পাটের জৌলুস ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বন্ধ থাকা জুটমিলগুলোকে চালু করার প্রক্রিয়া শুরু করেছে।’

এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা এতে অংশ নেন।