লালপুর-বাগাতিপাড়ায় আগামী দিনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ। যত ষড়যন্ত্রই করা হোক না কেন এ বিজয় ঠেকানো যাবে না। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক বিশাল গণমিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
মনোনীত ও ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিলটি লালপুর ছেলে বটতলা থেকে শুরু হয়ে গোপালপুর আজিমনগর স্টেশন মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানার সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
সমাবেশে জোটের শরিক অন্যান্য দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে অংশ নেন জামায়াতের জেলা সদর সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা নায়েবে আমির মাওলানা আকবর আলী, জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন ও মহসিন আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা হামিদুল ইসলাম।



