দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা-২০২৬ ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল জেলা শাখা।
শনিবার (১৩ জুন) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, আইনজীবীদের যোগ্যতা ও দক্ষতা বাড়াতে হবে। কোর্টের সামনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। কোনো অবস্থাতেই একজন নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই এই সংগঠনের কাজ। আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধবাবে কাজ করতে হবে।
একজন আইনজীবীর কাজ হলো ন্যায় বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা। এই তিনটি বিষয় সবার মনে রাখতে হবে। বৃটেন ও আমেরিকা বিচার বিভাগের জন্যই এগিয়ে গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টো। অনুষ্ঠানে জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলাম।



