গফরগাঁওয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিন সানডে অভিযান উদ্বোধন

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লিন সানডে, ক্লিন ময়মনসিংহ, ক্লিন গফরগাঁও কর্মসূচি শুরু করা হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিন সানডে অভিযান উদ্বোধন
গফরগাঁওয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিন সানডে অভিযান উদ্বোধন |নয়া দিগন্ত

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লিন সানডে, ক্লিন ময়মনসিংহ, ক্লিন গফরগাঁও কর্মসূচি শুরু করা হয়েছে।

উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ে ‘ক্লিন সানডে’ নামে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ-আল-মামুন।

রোববার (২৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: মোস্তফা কামাল।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীরা নিজ ক্লাসরুম, টেবিল, চেয়ার, বেঞ্চ, ইলেকট্রিক পাখা ও বিদ্যালয়ের আশপাশে পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়।

পরিচ্ছন্ন অভিযানে ইউএনও জানান, পরিচ্ছন্ন ময়মনসিংহ গঠন কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের আহ্বানে ‘ক্লিন সানডে’ নামে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হবে।

বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সাথে সংক্ষিপ্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ-আল-মামুন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বিদ্যালয় ও নিজ নিজ বাড়ির আঙিনা প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।’

তিনি ছাত্র-ছাত্রীদের নিজেদের শ্রেণিকক্ষ, বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

এ সময় ছাত্র-ছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক কর্মকর্তা মো: নাসির উদ্দিন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সবাই নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রেখে একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও মনোরম শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে শিক্ষার্থীদের খেলার জন্য ফুটবল উপহার দেয়া হয়।