বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদককারবারি কাওছার হোসেনকে ৪০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে বরিশাল ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল পৌনে ৬টার দিকে বানারীপাড়া পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের আবাসনের ৭ নম্বর রোডের গোডাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো: আফজাল হোসেনের নেতৃত্বে বানারীপাড়া পৌরশহরের আবাসনের ৭ নম্বর রোডের গোডাউন এলাকা থেকে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪০ পিছ ইয়াবা জব্দ করা হয়।
কাওছার বানারীপাড়া তথা দক্ষিণ বঙ্গের শীর্ষ মাদককারবারি শাকিল হোসেনের প্রধান সহযোগী।
এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো: আফজাল হোসেন কাওছারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বানারীপাড়া থানায় একটি মামলা করেন।
বানারীপাড়ার শীর্ষ মাদককারবারি শাকিল ও তার প্রধান সহযোগী কাওছার এলাকায় দীর্ঘদিন যাবত এলাকায় নদী ও সড়ক পথে পাইকারী ও খুচরাভাবে মাদককারবারি চালিয়ে আসছিল।



