জামায়াত আমিরের আগমন উপলক্ষে কিশোরগঞ্জে ও কটিয়াদীতে সংবাদ সম্মেলন

নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

Location :

Kishoreganj
জামায়াত আমিরের আগমন উপলক্ষে কিশোরগঞ্জে ও কটিয়াদীতে সংবাদ সম্মেলন
জামায়াত আমিরের আগমন উপলক্ষে কিশোরগঞ্জে ও কটিয়াদীতে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

কি‌শোরগঞ্জ প্রতিনিধি ও কটিয়াদী সংবাদদাতা

নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে নগুয়ার আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক সামছুল আলম সেলিম, কিশোরগঞ্জ সদর শাখা জামায়াতের আমির ক্বারী নজরুল ইসলাম, ফাইজুল হক উজ্জ্বল, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতারা। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও সংবাদ সম্মেলনে অংশ নেন।

এছাড়া আজ (২ ফেব্রুয়ারি) বাদ আসর শহরের শহীদী মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে শেষ হবে।

এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে গতরাত ৮টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীতেও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাজের অংশ হিসেবে প্রথমবারের মতো কিশোরগঞ্জের কটিয়াদীতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: মো: শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। আয়োজকরা আশা করছেন, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে।

সমাবেশকে সফল করতে জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। স্বল্প সময়ের মধ্যে আয়োজন সম্পন্ন করতে হওয়ায় কাজের চাপ থাকলেও দায়িত্বশীলরা বিরামহীনভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, কটিয়াদী সরকারি কলেজের খেলার মাঠে ৩০ থেকে ৬০ ফুট দৈর্ঘ্যের একটি মঞ্চ নির্মাণের কাজ চলছে। স্থাপন করা হচ্ছে শতাধিক মাইক। আয়োজকেরা জানিয়েছেন, আজকের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে হেলিকপ্টারে কটিয়াদীতে পৌঁছানোর কথা রয়েছে জামায়াত আমিরের।