নরসিংদীর বেলাবতে যথাযথ মর্যাদায় বরণ করা হলো বাংলা নববর্ষ-১৪৩৩। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এছাড়া নববর্ষ উপলক্ষে উপজেলা মাঠে নববর্ষ মেলা, লাঠি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ইলিশসহ দেশীয় নানা জাতীয় ভর্তার সমন্বয়ে ভুড়িভোজের আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা মাঠে আয়োজিত নববর্ষ মেলার স্টল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল। এসময় তার সাথে ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাপসা নাদিয়া, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাব থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামান আক্তারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।



