সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্পর্কে খাগড়াছড়িতে প্রেস বিফিং

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ও এর সুফল সম্পর্কে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্পর্কে খাগড়াছড়িতে প্রেস বিফিং
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্পর্কে খাগড়াছড়িতে প্রেস বিফিং |নয়া দিগন্ত

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ও এর সুফল সম্পর্কে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৩ মে) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে সরকারের নানা অগ্রাধিকার কর্মসূচি ও এগুলোর সুফল সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন জেলা তথ্য অফিসার মো: বেলায়েত হোসেন।

মো: বেলায়েত হোসেন জানান, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এ দর্শনের ভিত্তিতে একটি মানবিক, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রতিশ্রুত অগ্রাধিকারভিত্তিক কার্যক্রমসূহের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ।

ব্রিফিংয়ে তিনি এসব কর্মসূচির সম্ভাব্য সুফল, কারা এসব সুবিধার আওতায় আসবে, কীভাবে বাস্তবায়ন করা হবে ইত্যাদি বিভিন্ন দিক তুলে ধরেন।

জেলা তথ্য অফিসার বলেন, খাগড়াছড়িতে তৃতীয় ধাপে রামগড় উপজেলার রামগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এছাড়া, খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো নদী ভাঙন হতে সংরক্ষণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে চেঙ্গী নদী ও মাইনী নদীর যথাক্রমে এক কিলোমিটার ও ০.৩ কিলোমিটার চর অপসারণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় চেঙ্গী ও মাইনী নদীর চর অপসারণের লক্ষ্যমাত্রা যথাক্রমে ৪০ কিলোমিটার ও ৩০ কিলোমিটার।

বেলায়েত হোসেন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাধ্যমে পুকুর ও খাল খনন উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে সদর উপজেলার ভুয়াছড়ি বায়তুল আমান ইসলামীয়া মাদরাসা পুকুর, মুনিগ্রাম হাইস্কুল পুকুর, পেরাছড়া হাইস্কুল পুকুর, মাটিরাঙ্গায় বড়নাল ডাকবাংলো পুকুর, একতেজায় মাদরাসার পুকুর, যামিনীপাড়া পুকুরের খনন কাজ সম্পন্ন হয়।

এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরে মানিকছড়িতে হালদা খালের সালদা অংশে পাঁচ কিলোমিটার, গুইমারা তৈমাতাই থেকে কয়লা খাল চার দশমিক এক কিলোমিটার ও পিলাক থেকে সিন্দুকছড়ি খাল পাঁচ কিলোমিটার খনন কাজ চলছে।

তথ্য অফিসার বলেন, ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি (একটি শিশু, একটি গাছ) কর্মসূচির আওতায় খাগড়াছড়ি বনবিভাগের মাধ্যমে ২০২৫- ২০২৬ অর্থবছরে বিবিধ প্রজাতির প্রায় এক লাখ চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এসময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সহসভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।