জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপজেলায় মসজিদের ২৫০ জন ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
ইমাম-মুয়াজ্জিনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
ইমাম-মুয়াজ্জিনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপজেলায় মসজিদের ২৫০ জন ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ওই অর্থ প্রদান করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে ওই অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সিলেট জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক সাহেদ আহমদ রাসেল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাজী জালাল উদ্দীন, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলার সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা মুস্তফা আহমদ, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদপত্রের সম্পাদক রহমত আলী হেলালী, ইসলামী আন্দোলনের জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সহ-সভাপতি খায়রুল ইসলাম মুনশী, জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ সেলিম প্রমুখ।